বর্ণাঢ্য আয়োজনে দুবাইয়ে চলছে প্রথম বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত প্রথমবারের মতো বইমেলা শুরু হয়েছে। মেলায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (৪ নভেম্বর) তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বইমেলার প্রথম দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বইয়ের যে চাহিদা তা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তথ্য-উপাত্তের মাধ্যমে মিটবে না, সেজন্য বাংলাদেশ বইমেলা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি।
মেলার প্রথম দিন বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে প্রবাসীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার ঘটবে বলে ধারণা করেন মেলায় আগত অতিথিরা। প্রথম দিনে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।
বর্ণাঢ্য আয়োজনে কথাসাহিত্যিক সাদাত হোসেনসহ সংযুক্ত আরব আমিরাত, ভারত ও আমেরিকার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশিরা তাদের পরিবারসহ মেলার প্রথম দিনে অংশ নেন। বাংলাদেশ থেকে আসা ত্রিশটি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। বইমেলার পাশাপাশি আমিরাতে গড়ে ওঠা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এসময় অংশ নেয়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




