বর্ষবরণ উৎসবে নারীদের উপর যৌন নিপীড়নের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে মানববন্ধন
আপডেট: ০২:২৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৫ শনিবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলা বর্ষবরণ উৎসবে নারীদের উপর ন্যক্কারজনক যৌন নিপীড়নের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) মানববন্ধনরে আয়োজন করে। বুধবার দুপুরে রাজধানীর কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ফারুক আহমেদ আরিফ ও রাগিব হাসানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন এসইউবি’র ইংরজেী বিভাগের প্রধান এ এম এম হামিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজনেজ এন্ড সোস্যাল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থাপত্য বিভাগের প্রধান সাজ্জাদুর রশিদ ও জার্নালিম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেসিএমএস বিভাগের লেকচারার শেখ জিনাত শারমিন, তানিয়া মুন, মেহনাজ হক, ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক নিপা সাহা, ফাবিহা এনাম, মো. কামরুল হাসান, ওয়াসিম পলাশ, সারোয়ার হোসেন, রেজিস্ট্রার অফিসারদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার জহুরা নাজনীন, মো. জাহাঙ্গীর আলম, ফারহানা শারমিন, লাইব্রেরি অফিসার কুমারেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
এসইউবি’র বিজনেজ এন্ড সোস্যাল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর যে ন্যাক্কারজনক যৌন নিপীড়ন করা হয়েছে তা কোন সভ্য সমাজের কাজ নয়। আমরা এসব অন্যায় ও অসৎ কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, এ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধীদল, প্রধান রাজনৈতিক দল, স্পিকারসহ সবাই নারী। তারপরও কেন নারীদের নিরাপত্তা নেই? আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি করছে।
মানববন্ধনে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে যৌন নিপীড়কদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
২২.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










