বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ-ছত্রাক দূর করার উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
বর্ষাকালে বৃষ্টি থাকবেই। আর বৃষ্টির জন্য ভেজা জামা কাপড় শোকানো নিয়েও সমস্যা। অগত্যা বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে হয়। কিন্তু এ ভাবে কাপড় শুকিয়ে গেলেও কাপড়ে অনেক সময় স্যাঁতস্যাতে দূর্গন্ধ থেকে যায়। সাধারণত জীবাণু, ছত্রাক ইত্যাদি থেকে কাপড়ে আসে দুর্গন্ধ। রোদে শোকানো হলে সূর্যের তাপে এই জীবাণু আসতে পারে না। কিন্তু বর্ষায় রোদ সব সময়ে না পাওয়ারই সম্ভাবনা বেশি। তা হলে কাপড়ে ছত্রাক ও জীবাণু-ঘটিত দুর্গন্ধ দূর করবেন কী করে?
১) জীবাণু ও ছত্রাক যাতে আপনার প্রিয় পোশাকে বাসা না বাঁধতে পারে, তার জন্য নজর দিন কাচার পদ্ধতির উপর। কাপড়ের কোনও অংশে কাদা লেগে থাকলে আগে সেই অংশটি ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর কোনও জীবাণু-নাশক লোশন মেশানো পানিতে কাপড় ধুয়ে নিন।
২) বর্ষায় বাইরে বৃষ্টি পড়লে ঘরের মধ্য়ে কাপড় শুকাতে হয়। সে ক্ষেত্রে চেষ্টা করুন পাখার নিচে দেওয়ার। যে ঘরে কাপড় শুকাবেন, তার জানলা দরজা খোলা রাখুন। ঘরে যেন হাওয়া-বাতাস আসে। তবে, শোবার ঘরে কাপড় শুকাতে দেবেন না। ভিজে কাপড়ের আর্দ্রতা বাড়াতে পারে সর্দি-কাশির সমস্যা।
৩) কাপড় জামা শুকিয়ে যাবার পরে ইস্তিরি করে নিন। এতে কাপড় সমান হবে, জীবাণুও মরবে।
৪) আলমারিতে এক টানা অনেক দিন কাপড় রেখে দিলে ছত্রাক পড়তে পারে। তাই মাঝে মাঝে আলমারির কাপড় নাড়া-চাড়া করবেন। পারলে কিছুক্ষণ খুলে রাখবেন আলমারির দরজা।
৫) আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন।
৬) কাপড় পরার সময়ে তাতে স্যাঁতস্যাতে দুর্গন্ধ ছাড়লে সেই কাপড় পরবেন না। সুগন্ধি দিয়ে সেই দুর্গন্ধ ঢাকলেও জীবাণু মরবে না।
৭) কাপড় বাইরে শুকাতে দিয়েছেন। হঠাৎ বৃষ্টিতে এসে ভিজে গেল কাপড়। সে ক্ষেত্রে ভেজা কাপড় একবার কলের পানিতে ধুয়ে তবেই আবার শুকিয়ে নিন।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি