বলিউড অভিনেতা আমির খানের মা হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মা জিনাত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীপাবলির সময় থেকেই চলছে তার চিকিৎসা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, দীপাবলি উপলক্ষে আমিরের পাঁচ গনিরবাংলোয় গিয়েছিলেন জিনাত। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন।
তাহির হোসেন এবং জিনাত হোসেন দম্পতির ছেলে আমির হোসেন খান তথা আমির খান। তার এক ভাইও আছেন। নাম ফয়জল খান। এই বছর জুন মাসেই মায়ের জন্মদিন পালন করেছেন অভিনেতা। তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ রাও খান। জন্মদিনের একটি ভিডিওতে তাদের সঙ্গে দেখাও গিয়েছে জিনাত হোসেনকেও।
মা যে যে আমিরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তা এবারের মা দিবসেও জানিয়েছিলেন আমির। এক সাক্ষাৎকারে মা সম্পর্কে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ বলেছিলেন, ‘মা-ই আমার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। আমি যখন বড় হচ্ছিলাম তখন তিনিই ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তারপর থেকে আজও সেই অনুভূতি বদলায়নি।’
উল্লেখ্য, সবশেষ গত ১১ আগস্ট মুক্তি পায় আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। মুক্তির আগে থেকেই সিনেমাটি বয়কটের কবলে পড়ে এবং মুক্তির পর ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক ছিলো এটি। অদ্বৈত চৌহানের পরিচালনায় এতে জুটি বাঁধেন আমির খান ও কারিনা কাপুর।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি