ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বলিউড ছাড়ছেন ইলিয়ানা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বরফি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে ‘রেড’ ছবির পর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখতে শুরু করেন বলিউডের সঙ্গে। তবে হঠাৎ বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন ইলিয়ানা। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। যা নিয়ে সমালোচনাও কম হয়নি।



তবে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই পরিষ্কার করেন সবটা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু-সপ্তাহ আগেই বিয়ে সারেন তিনি। কোথায় হয়েছে তাদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী-এখনই সব কিছু প্রকাশ্যে আনতে নারাজ ইলিয়ানা।

এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। বলিউডের পাট চুকিয়ে ছেলে ও স্বামীর সঙ্গে আমেরিকা চলে যাচ্ছেন ইলিয়ানা। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনয় নয়, বরং নিজের পারিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়ানা। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও ঘোষণা আসেনি।