বসতঘরে আগুনে অঙ্গার ঘুমন্ত তিন ভাইবোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতঘরে আগুন লেগে পুড়ে ঘুমন্ত তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- একই এলাকার জাগের হোসেন মিস্ত্রির ছেলে জাহেদুল ইসলাম জিহাদ (১২), শিশুকন্যা মিম আক্তার (১০) ও মিতু মনি (৭)।
সোমবার (১৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার উত্তর হারবাংয়ের দুর্গম সাবানঘাটা এলাকায় জাগের হোসেন মিস্ত্রির বসতঘরে এ ঘটনা ঘটে।
হারবাং ইউনিয়নের দফাদার মোহাম্মদ শাহেদ জানান, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেন মিস্ত্রির মাটি ও টিনের ছাউনির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ সময় তিন শিশু ঘরের ভেতরে ঘুমিয়েছিল। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তিন শিশুকে রক্ষা করতে পারেননি। তারা ঘরের ভেতরে পুড়ে মারা যায়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাবা জাগের হোসেন মিস্ত্রি এলাকার বাইরে অবস্থান করছিলেন। তার স্ত্রী কাজল ছোট শিশুকে নিয়ে ঘরের বাইরে কাচারিঘরে ঘুমিয়ে ছিলেন।
হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। ঘটনার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



