বাঁচানো গেল না আগুনে দগ্ধ শিশু রোজাকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ কেরানীগঞ্জের রিভারভিউয়ের বীরভাগইর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশু রোজা (৩) মারা গেছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোজার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুন লাগার ওই ঘটনায় একই পরিবারের আরও চারজন দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ অন্যরাও আমাদের এখানে চিকিৎসাধীন।
দগ্ধদের মধ্যে রোজার বাবা রাজু আহমেদের ৩০ শতাংশ, বোন জান্নাতের ২৬ শতাংশ ও রোজার ফুফু শারমিনের ১০ শতাংশ এবং রোজার চাচা হাবিবুর রহমান ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন এলপি গ্যাসের সিলিন্ডার কিনে আনার পর রান্নাঘরে চুলার সংযোগ দেন রাজু। গ্যাস বেরোচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য ম্যাচ দিয়ে আগুন জ্বালালে রান্নাঘরসহ পুরো ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এতে রাজু, তার ২ মেয়ে, বোন ও চাচাতো ভাই দগ্ধ হন। রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় ঘটনার দিনই শিশু রোজাকে আইসিইউতে পাঠানো হয়।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









