ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৩৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১২ গুণী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

ঝর্নাদাশ পুরকায়স্থ ও সুরমা জাহিদসহ ১২ জন পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭। আজ শনিবার সন্ধ্যায় পুরস্কার ঘোষণা করা হয়। 

 

একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এবার ১০ বিভাগে ১২ জন কবি, লেখক ও গবেষক এ পুরস্কার অর্জন করেছেন।


পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথাসাহিত্যে মামুন হোসাইন, প্রবন্ধে অধ্যাপক মাহবুবুল হক, গবেষণায় রফিকুল্লাহ খান, অনুবাদ সাহিত্যে আমিনুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ, ভ্রমণ কাহিনীতে শাকুর মজিদ, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মোশতাক আহমেদ, নাটকে মলয় ভৌমিক এবং শিশুসাহিত্যে ঝর্নাদাশ পুরকায়স্থ।

 

এ সময় অন্যদের মধ্যে একাডেমির পরিচালক শাহিদা খাতুন, একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।


আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সাহিত্য পুরস্কার তুলে দেবেন। বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।