ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৮:৫৯:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বাংলা নববর্ষ উদযাপন নিয়ে সরকারের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় ১৪ এপ্রিল বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কোনো অবস্থাতেই বাংলা নববর্ষ ১৪২৮ আয়োজনে জনসমাগম করা যাবে না। তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজন করা যাবে।

বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো।

চিঠিতে আরো বলা হয়, কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়