ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০১:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বাংলা নববর্ষ উপলক্ষে গুলশানে চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। 

আজ সোমবার সকালে মেলা উদ্বোধন করেন ওয়েবের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতিমা আউয়াল মিন্টু। গুলশানের শাহাবুদ্দিন পার্ক সংলগ্ন গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে মেলার আয়োজন করেছে উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। 

এসময় উপস্থিত ছিলেন ওয়েব সভাপতি সালমা মাসুদ, মেলা কমিটির চেয়ারম্যান নাজমা ইসলাম, ওয়েবের কার্য নির্বাহী কমিটির সদস্য এস.এম. আনজুমান উল ফেরদৌসী প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৫টি হস্ত শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে।