বাংলা নববর্ষ ১৪২৬-এ গুগলের ডুডল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন ডুডল প্রকাশ করেছে। হোমপেজে নিজেদের সাধারণ লোগোর পরিবর্তে রঙিন বাঘের ছবি দিয়েছে গুগল। গুগলের হোমপেজে যাঁরা আজ যাচ্ছেন, শুরুতেই তাঁদের চোখে পড়ছে বেঙ্গল টাইগার। সত্যিকারের বাঘ নয়, বরং পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে বাঘের প্রতিকৃতি তৈরি করা হয়, তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির ওপরে দেখতে পাচ্ছেন । লাল, সাদা, হলুদ, কালো রঙে আঁকা সেই বাঘ বাঁশের মাথায় তুলে ধরেছেন শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা। গুগল লেখাটিকেই বাঘের আকারে সাজিয়ে এবারের নববর্ষের ডুডলটি প্রদর্শন করছে গুগল।
বাঘের মাথা থেকে লেজ পর্যন্ত বিশেষ কায়দায় গুগল শব্দটি লেখা হয়েছে। হাসিখুশি বাঘ আর উৎসবমুখর জনতা মিলে বাংলা নববর্ষের আনন্দ ফুটে উঠেছে ডুডলটিতে। তবে গুগলের ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাবে।
আজ বাংলা নববর্ষের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী এ রঙিন ছবির মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। তাদের ডুডল পেজে লিখেছে, ‘শুভ পহেলা বৈশাখ’।
গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।
ডুডল পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গুগল লিখেছে, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিতে নতুন করে সবকিছু শুরু করার সুযোগ করে দেয় মানুষকে। এর মধ্যে ঘর সাজানো, আলপনা তৈরির মতো নানা বিষয় রয়েছে। আশা ও আনন্দ জাগানো দিনটিতে নাচ, গান, কবিতা আবৃতি, রাস্তায় শোভাযাত্রার মতো আয়োজন করা হয়। ঢাকায় বের হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। বাঁশের মাথায় রঙিন প্রতিকৃতিতে জায়গা করে নেয় বেঙ্গল টাইগার।
গুগল লিখেছে, ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের উদ্যোগে শোভাযাত্রা নিয়মিত হয়ে আসছে। জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে তাদের ‘রিপ্রেজেনটেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
উল্লেখ্য, গুগলের দেখানো ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। গত বছরেও গুগল পয়লা বৈশাখের ডুডল তৈরি করেছিল। ওই ডুডলে প্রতীকী রঙিন হাতি তুলে ধরেছিল গুগল।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






