ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৯:০০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

বাংলা সাহিত্যের কাব্যভূবনে কাজী নজরুলের আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো : রওশন এরশাদ

আপডেট: ০২:৪২ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার

roushon-ershad-রওশন-এরশাদ-300x206স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, বাংলা সাহিত্যের কাব্যভূবনে কাজী নজরুলের আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো, যার দীপ্ত ছটায় উদ্ভাসিত হয়েছিল বাঙালি জাতির মন ও মনন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তাঁর বাণীতে আরো বলেন, জাতীয় কবি সারাজীবন শোষণ-নির্যাতন, জুলুম-অত্যাচার, বিভেদ-বৈষম্য, অসত্য ও অসম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বাংলা সাহিত্যে সাম্য, সংগ্রাম ও বিদ্রোহের কবি, বিরহ ও প্রেমের কবি নবজাগরণের দিশারী কাজী নজরুল নির্ভীকচিত্তে গেয়েছেন মানবতার জয়গান। কবি নজরুলের জন্মজয়ন্তীতে কুসংস্কার, ধর্মান্ধতা, কূপমন্ডকতা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ-প্রেমে উদ্ভাসিত কাঙ্খিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ । ২৪.০৫.২০১৫