বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের নবীনবরন
উইমেননিউজ ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৬তম ব্যাচের ‘নবীনবরন’ এবং একই বিভাগের ১৫ ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘র্যাগ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের উপদেষ্টা, বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মৌসুমী আহমেদ।
প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ বলেন, ‘স্থপতিদের আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করে পরিকল্পিতভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’ এ সময় তিনি ধ্বংসাত্বক কাজে জ্ঞান নষ্ট না করারও আহবান জানান।
তিনি বলেন, ‘স্থপতিদের ভালো-মন্দ বিবেচনা করার মানসিকতা থাকতে হবে। তাদের ভালো যেমন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে ঠিক তেমনি তাদের খারাপ দৃষ্টিভঙ্গি দেশের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে।’

বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘দেশকে ঘুরে দাঁড়ানোর সঠিক পথ দেখাতে পারে স্থপতিরা। বাংলাদেশ ইউনিভার্সিটির স্থপতিরা বর্তমান সরকারের রুপকল্প বাস্তবায়নেও অগ্রণী ভূমিকাই পালন করে চলেছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থী।
অনুষ্ঠানের শেষপর্বে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উপলক্ষ্যে বিভাগের শিক্ষার্থীরা শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে।

- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







