বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসতে যাওয়া বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী দলগুলো হাতে লাঠি ও গেরুয়া রঙের পতাকা নিয়ে হাই-কমিশন অভিমুখে আসে। তখন তাদের আটকে দেয় পুলিশ ।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে থাকা বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসতে চায়। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় এলাকাটি পরিষ্কার করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।
বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তারা বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করার চেষ্টা করে। আজ বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ।
পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘বিক্ষোভ মিছিল বেকবাগান এলাকায় পৌঁছায়। কিন্তু উপ-হাইকমিশনের গেইটে পৌঁছানোর আগে পুলিশ তাদের আটকে দেয়। এটি অত্যন্ত হাই সিকিউরিটি জোন।’
বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। ওই সময় সংঘর্ষ শুরু হলে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এরপর বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। তাদের ছাড়াতে অনেকে ভ্যানের ওপর ওঠে বসেন।
এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যে সেখানে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারা। তারা হিন্দুত্ববাদী দলগুলোকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











