বাংলাদেশ-কোরিয়া অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নয়ন করতে পারে : স্পিকার
আপডেট: ০৯:২৯ এএম, ৩ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও কোরিয়া পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।
কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার উল্লেখ করে স্পিকার বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
কোরিয়া সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংসদ সদস্য ও কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান চো ওন-জিন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। তাঁরা দু’দশের সম্পর্ক আরো জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, শিশুমৃত্যু হার ও মাতৃমৃত্যু হার হ্রাস, খাদ্য নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান অর্জন করে নিয়েছে। কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ কোরিয়া ও বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় প্রতিনিধিদল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও বাংলাদেশ ইন্টার পার্লমেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হওয়ায় স্পিকারকে অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ার জন্যও তারা তাকে শুভেচ্ছা জানান।
প্রতিনিধিদল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি, দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তা সত্যিই বিস্ময়কর। তারা বলেন, বাংলাদেশের বিপুল পরিমাণ কর্মী কোরিয়ার বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। তারা বাংলাদেশী কর্মীদের দক্ষতা ও সততার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধিদল রপ্তানী বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির অশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
তারা আরো বলেন, বাংলাদেশ তথ্য-প্রযুক্তি ও শিপ বিল্ডিং সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ভবিষ্যতে এ দুই খাতসহ বিভিন্ন সেক্টরে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে বলে প্রতিনিধিদল আশা প্রকাশ করেন।
এ সময় ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য লিম নেহ-হাইউন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ূন-ইয়ং, ডেপুটি চিফ অব মিশন হিউন-জু কিম ও কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির এসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যাং ইয়ূন-মি উপস্থিত ছিলেন।
০৩.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











