ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৪১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বাংলাদেশ-কোরিয়া পারস্পরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে: স্পিকার

আপডেট: ০১:৪২ পিএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার

11534989283_bb5e6069d2_bস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও কোরিয়া অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। মঙ্গলবার তার সঙ্গে দক্ষিণ কোরিয়া সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন,  ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।’
দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংসদ সদস্য ও দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান চো ওন-জিন। প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়—বাংলাদেশের বিপুল কর্মী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরে কর্মরত। তাদের দক্ষতা ও সততা প্রশংসনীয়। এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতারও আশ্বাস দেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে আরো বলা হয়—ভবিষ্যতে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ও শিপ বিল্ডিং খাতসহ বিভিন্ন সেক্টরে এক সাথে কাজ করার সুযোগ রয়েছে।
সাক্ষাত্কালে উপস্থিত ছিলেন—দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য লিম নেহ-হাইউন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়ং, ডেপুটি চিফ অব মিশন হিউন-জু কিম এবং দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির এসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যাং ইয়ুন-মি প্রমুখ।
০২.০৬.২০১৫