ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৩৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বুধবার রাতে এক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমাদের খেলোয়াড়দের টিম-স্পিরিট ও ক্রীড়া-নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’

তিনি বলেন, এই সাফল্য খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফসল। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

বাংলাদেশ ক্রিকেট টিম আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৯ উইকেটে পরাজিত করে ২-০-তে সিরিজ জয় করে।

বাংলাদেশ দল ৪৮ রানে প্রথম টি-২০ ম্যাচে জয় লাভ করে। এর আগে টেস্ট ও তিন ম্যাচের ওডিআইতেও বিজয়ী হয় তারা।