ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৫:৫২:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

অষ্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতে জয় নিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২২ রান। ছোট লক্ষ্য গড়েও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই হারে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড ভেঙেছে অজিরা। সাকিব আল হাসান ও সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে ৬১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৬০ রানের জয়ে সিরিজ ৪-১ এ শেষ করে বাংলাদেশ।

আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আট উইকেটে ১২২ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৩ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ৬২ রানে থামে অজিরা। বল হাতে একাই চার উইকেট নেন সাকিব। এ ছাড়াও তিনটি উইকেট নেন সাইফউদ্দিন।

এই বিভাগের জনপ্রিয়