বাংলাদেশ খ্রিষ্টান লেখক ফোরামের ব্যবস্থাপনা কমিটির নবযাত্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ খ্রিষ্টান লেখক ফোরামের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নবযাত্রা শুরু হলো।শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মাদার তেরেজা ভবনের অডিটোরিয়ামে শপথ গ্রহণ এবং মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ ওএমআই নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, ‘লেখকরা যেন তাদের লেখনীর মাধ্যমে মানব মর্যাদা রক্ষায় সচেষ্ট হয় এবং মানুষের মধ্যে একতা ও ভালোবাসার বন্ধন স্থাপনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।’
তিন বছর মেয়াদি নতুন ব্যবস্থাপনা কমিটির মধ্যে রয়েছেন সভাপতি অমল মিল্টন রোজারিও, সহ-সভাপতি পিউস ছেড়াও এবং হেলেন কাপালী, সাধারণ সম্পাদক রক রোনাল্ড রোজারিও, সহ-সাধারণ সম্পাদক জেনীভিয়েভ রোজারিও, কোষাধ্যক্ষ হিমেল রোজারিও, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জ্যাষ্টিন গোমেজ, সাংগঠনিক সম্পাদক শোভন পল ক্রুশ, ধর্মীয় সম্পাদক শিপ্রা গমেজ, আন্তর্জাতিক সম্পাদক গিলবার্ট গমেজ, নির্বাচিত সদস্য মালা রিরেরু, বিজয় ম্যানুয়েল ডি প্যারেস এবং পলিন ফ্রান্সিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান নতুন কমিটিকে বলেন, ‘আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেক দায়িত্ব। আপনারা এ সংগঠনকে প্রতিনিধিত্ব করবেন। আপনারা নতুন লেখকদেরকে উৎসাহিত করবেন এবং জাতীয় পর্যায়ে আপনাদের অংশগ্রহণ বৃদ্ধি করবেন।’
সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার আগস্টিন বুলবুল রিবেরু বলেন, ‘আমরা যেন নিজেদেরকে লেখার সংস্কৃতিতে আরও বেশি করে যুক্ত হতে পারি। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এবারের কমিটি ফোরামের আরো ব্যপ্তি ঘটাবেন সেই আশা করি।’
বাংলাদেশ খ্রিষ্টান লেখক ফোরাম ১৯৯৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। গত ১ নভেম্বর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে প্রগতিশীল লেখক পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করে।
নব-নির্বাচিত কমিটির সভাপতি অমল মিল্টন রোজারিও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



