বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭৫৮৫ জন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেন এ বছর। চলতি বছর সৌদি এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে আগেই নিশ্চিত করেছিলো দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।
এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ করতে পারবেন ১ লাখ ৫১ জন হজযাত্রী। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন।
তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজপালনের সুযোগ পাবেন।
অপরদিকে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ এবার হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে এ বছর হজে যাওয়ার অনুমতি পেয়েছেন মাত্র ২৩ জন। অপরদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের অনুমতি পেয়েছেন। দেশটি থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন ৩৫ হাজার ৩৭৫ জন।
এছাড়া আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ পালন করতে পারবেন ৪৩ হাজার ৮ জন। ইরান থেকে এ বছর হজ পালন করতে পারবেন ৩৮ হাজার ৪৮১ জন এবং তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন।
এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে হজ পালন করতে পাবেন ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীন থেকে ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ড থেকে ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেন থেকে ৯১ জন।
এর আগে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, চলতি বছর ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে ৮৫ শতাংশ মানুষ হজ পালনের সুযোগ পাবেন।
সৌদির অভ্যন্তর থেকে হজ পালনের সুযোগ পাবেন দেড় লাখ মানুষ এবং সৌদির বাইরে থেকে হজের অনুমতি পাচ্ছেন সাড়ে ৮ লাখ মানুষ।
দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে বেশি সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দিতে পারছে না সৌদি। কয়েক বছর ধরেই নানা বিধিনিষেধের মধ্য দিয়ে হজ পালন করতে হচ্ছে। চলতি বছর হজ পালনের ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটি হচ্ছে-হজযাত্রীদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না এবং প্রত্যেক হজ যাত্রীকে করোনাভাইরাসের টিকার দুই ডোজই গ্রহণ করতে হবে।
করোনা পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










