বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত নিয়ে সিনেমা হয় না কেন: তসলিমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
একটি সিনেমাকে ঘিরে ভারতে ঝড় বইছে। এর নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। বক্স অফিসে ইতিহাস গড়ে সিনেমাটি ইতোমধ্যে অলটাইম ব্লকবাস্টার হিট হয়ে গেছে। মাত্র ১৪ কোটি বাজেটে নির্মিত এই সিনেমা এক সপ্তাহেই ১০০ কোটির বেশি আয় করে ফেলেছে।
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটিতে উঠে এসেছে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাতের ঘটনা। অমানবিক নির্যাতনের শিকার হয়ে ১৯৯০ সালে লক্ষাধিক হিন্দু পণ্ডিত তাদের নিজ ভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে সিনে পর্দায়।
এর ফলে ভারতের হিন্দুদের কাছে ব্যাপক প্রশংসা পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকে একদিনের ছুটিও দেওয়া হয় সিনেমাটি দেখার জন্য। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এই সিনেমা নিয়ে প্রশংসা করেছেন।
অবশ্য অনেকে সমালোচনাও করছেন সিনেমাটির। তাদের মতে, এই সিনেমায় কেবল হিন্দুদের পক্ষ থেকে ঘটনা তুলে ধরা হয়েছে। একপাক্ষিক চিত্র তুলে ধরে মুসলমানদের দিকে তীর ছোঁড়া হয়েছে।
এমন অবস্থায় বাংলাদেশকে জড়িয়ে প্রশ্ন তুলেছেন আলোচিত-সমালোচিত লেখক তসলিমা নাসরিন। তার মতে, বাংলাদেশ থেকেও অনেক হিন্দুকে বিতাড়িত করা হয়েছে। সেই বিষয় নিয়ে কেন সিনেমা নির্মিত হয় না।
টুইটারে তসলিমা লিখেছেন, “দ্য কাশ্মীর ফাইলস’ দেখলাম। যদি সিনেমাটির গল্প শতভাগ সত্যি হয়, কোনো বাড়তি রঙ না থাকে, অর্ধসত্য কাহিনি না হয়, তাহলে সত্যিই অত্যন্ত কষ্টের কাহিনি। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। তবে আমি বুঝি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি।”
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, চিন্ময় মণ্ডলেকর প্রমুখ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








