বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে আম্পায়ার জেসি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার
সাবেক ক্রিকেটার ও আম্পায়ার সাথিরা জাকির জেসি।
কদিন আগেই আইসিসি থেকে সুখবরটা পেয়েছিলেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম কোনো নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পালন করবেন তিনি। এবার আরেকটি মাইলফলক গড়তে যাচ্ছেন জেসি। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।
আজ বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নাম এসেছে সাথিরা জাকির জেসির। সিলেটে মাসুদুর রহমান মুকুল, তানভির আহমেদের মতো দেশের অভিজ্ঞ আম্পায়ারদের সঙ্গে দায়িত্ব পালন করবেন নারী ক্রিকেটের সাবেক এই অলরাউন্ডার।
অবশ্য অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না জেসি। ৩০ আগস্ট প্রথম ম্যাচে জেসি দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে। ৩ সেপ্টেম্বর শেষ ম্যাচেও থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
দ্রুতই আম্পায়ার ক্যারিয়ারে উন্নতি হয়েছে জেসির। ঘরোয়ার গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অনফিল্ড ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে যুক্ত হওয়ার পর দায়িত্ব পালন করেছেন নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে। এরপর চলতি বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন জেসি। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





