বাংলাদেশ-ভারত দুই বন্ধুপ্রতিম দেশ: রীভা গাঙ্গুলী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন অধ্যায়ে উপনীত হয়েছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ ও ভারত পাশাপাশি অবস্থিত দুই বন্ধুপ্রতিম দেশ; অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এই গৌরবময় উত্তরাধিকারকে ধরে রাখতে দুইটি দেশের মানুষকে একসাথে কাজ করে যেতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বর্ধিতাংশ ৫ম তলার একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
রীভা গাঙ্গুলী দাস বলেন, শিক্ষার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিভিন্ন পারস্পরিক সহযোগিতা অব্যাহত আছে। পারস্পারিক সু-সম্পর্কের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা বৃত্তি চালু রয়েছে। এছাড়া, বাংলাদেশীদের জন্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভারত সরকারের বিভিন্ন কারিগরি ট্রেডে শিক্ষাবৃত্তির চালু আছে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ক্রমেই বাড়ছে উল্লেখ করে ভারতীয় হাই-কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের ভিত্তিতে ভারত সরকারের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায়, আগামী ৪ বছরে বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে। এই গুলোতে ভারত ও বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ আইটি জনশক্তি হিসেবে তৈরি করা হবে।
অনুষ্ঠানে শুরুতে রীভা গাঙ্গুলী দাসকে স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্মারক উপহার প্রদান করেন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এছাড়া, রীভা গাঙ্গুলীও মোস্তফা সোহরাব চৌধুরী টিটুকে ভারত সরকারের পক্ষ থেকে মূল্যবান বই উপহার হিসেবে প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন প্রমুখ।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











