বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহবান
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, জ্বালানী খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক সহায়তা বৃদ্ধির আহবান জানিয়েছেন।
তার সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহবান জানান। মালদ্বীপের রাজধানী মালেতে আজ রোববার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষতকালে তাঁরা রোহিঙ্গা ইস্যু, সংসদীয় স্থায়ী কমিটির কার্য়ক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ই-পার্লামেন্টসহ দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার ভারতের ১৭তম স্পিকার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও ঐতিহাসিক বন্ধু রাষ্ট্র। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের সমর্থনের কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহায়তা প্রত্যাশার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণ সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাঁর লক্ষ্য। ড. শিরীন শারমিন চৌধুরী এসময় লোকসভার স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভারতের স্পিকার ওম বিড়লা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ভারত সরকারকে অবহিত করবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেন।
তিনি বলেন,সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়, কর্মকর্তাদের প্রশিক্ষণ ভবিষ্যতে দু’দেশের সংসদীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











