বাংলাদেশ সফরে এসে ৫ প্রোটিয়া নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ও আরটি পিসিআর ল্যাবের সুপারভাইজার ডা. শান্তনু দাস।
জানা গেছে, সোমবার (১২ এপ্রিল) সকালে সিলেট সিভিল সার্জন অফিসের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ক্রিকেটাররা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার রাতেই ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে দক্ষিণ আফ্রিকার পাঁচ নারী ক্রিকেটারসহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
কলেজের ল্যাব সূত্র জানায়, সোমবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৪ জন করেনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন রয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার পাঁচজন নারী ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- লি জোনস, সিনালাে জাফটা, মাতসিপি মার্সিয়া লেটসালাে, নবলুমকো বানেটি ও রবিন সার্লি।
প্রসঙ্গত, বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল। সিরিজের একমাত্র ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ায় ওই দিনই ঢাকা থেকে তারা সরাসরি সিলেট আসেন। আফ্রিকার নারী দল ওঠে সিলেটের পাঁচ তারকা মানের হোটেল রোজভিউয়ে। এ হোটেল ছাড়ার আগ মুহূর্তেই দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল পেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।
গত ২৮ মার্চ সিলেটে তারা প্রথম কোভিড টেস্টে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর ২৯-৩১ মার্চ এই তিন দিন তারা টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকেন। কোয়ারেন্টাইন শেষে ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় দফার কোভিড টেস্টেও তারা সবাই নেগেটিভ হন। দুই দফা কোভিড টেস্ট শেষে ১-৩ এপ্রিল পর্যন্ত অনুশীলন শেষে ৪ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে ম্যাচ হারে সফরকারি প্রোটিয়া নারী ক্রিকেট দল।
এরপর দ্বিতীয় ম্যাচটি ৬ এপ্রিল, তৃতীয়টি ৮ এপ্রিল ও চতুর্থ ম্যাচটি ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি না খেলেই লকডাউনের কারণে ১৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ধরার কথা ছিল তাদের। আর সে অনুযায়ী ১২ এপ্রিল তৃতীয় দফায় কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন তারা।
এইচএস/জেডসি
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











