বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শনিবার শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারই প্রথম ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বৈশ্বিক এই আসরে নেই বাংলাদেশ।
২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অনুপস্থিতি অবশ্য কোনো ক্রিকেটীয় কারণে নয়, ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবেদন জানায় টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় তাদের ম্যাচ সরিয়ে নিতে। কিন্তু তাদের চাওয়া উড়িয়ে দিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেয় আইসিসি।
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। সেটা অবশ্য ছিল ওয়ানডে সংস্করনের। এরপর ওয়ানডে আর টি–টুয়েন্টি মিলিয়ে মাঝের ১৭ বিশ্বকাপের সব কটিতেই ছিল বাংলাদেশ।
বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের জন্য তাই আজ মন খারাপের দিন। বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে স্কটল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট বলেছেন, ‘প্রথমেই বলতে চাই, বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আমরা গভীরভাবে সহানুভূতিশীল। তবে আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমাদের জায়গা পাওয়াটা ন্যায্য।’
তিনি আরও জানান, ‘আমরা বিশ্বাস করি, নিজেদের চেয়ে ভালো র্যাঙ্কিংয়ের দলগুলোকে হারানোর সামর্থ্য আমাদের আছে। তাই এই টুর্নামেন্টে আমাদের অন্তর্ভুক্তি নিয়ে কোনও দ্বিধা নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’
উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিতি হবে। প্রথম ম্যাচে সকাল সাড়ে এগারটায় শ্রীলঙ্কার সিংহলিজ স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
দিনের দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। যেখানে এখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে স্কটল্যান্ড। কোলকাতার ইডেনে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু এই লড়াই।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাইয়ে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








