বাংলাদেশকে টেস্ট কিট ও চিকিৎসা সরঞ্জাম দেবে চীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশকে টেস্ট কিট ও চিকিৎসা সরঞ্জাম দেবে চীন
করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে বিপুল পরিমাণ টেস্ট কিটসহ জরুরি চিকিৎসা সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।
বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে ঢাকার চীনা দূতাবাস।
বুধবার দূতাবাস জানায়, এ মহামারি দমনে চীন সব সময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আছে এবং থাকবে।
চীনের জরুরি মানবিক সাহায্য প্রকল্পের মধ্যে থাকছে ১০ হাজার মানুষের জন্য করোনাভাইরাস পরীক্ষার কিট, ১৫ হাজার সার্জিক্যাল এন৯৫ মাস্ক, ১০ হাজার সুরক্ষা পোশাক ও ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার।
চীন জানায়, এসব সামগ্রী উত্পাদন ও আকাশপথে পরিবহনের দায়িত্ব তারা পালন করবে। আর এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর শুল্ক ছাড়া, গ্রহণ, পরিবহন, মজুদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাজ বাংলাদেশ করবে বলে এক কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পৌঁছে দিতে এবং সরঞ্জাম গ্রহণে প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।
চীনা দূতাবাস জানায়, করোনাভাইরাস পরীক্ষার কিটগুলো পরিবহনের সময় ঠাণ্ডা জায়গায় রাখতে হয়। অর্থাৎ এগুলো বিমানবন্দরে পৌঁছার পর দ্রুত শুল্ক কর্তৃপক্ষ থেকে ছাড় ও পরিবহনের উদ্যোগ নিতে হবে আর রাখতে হবে শীতল ব্যবস্থায়।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






