ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৩৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বাংলাদেশকে সোয়া ২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশকে ২৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। করোনার অভিঘাত থেকে উত্তরণে যেকোনো খাতে ব্যয় করা যাবে এ ঋণ।

সোমবার (১৮ এপ্রিল) ঢাকায় বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে পারবে। ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া বাংলাদেশ পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশকে ঋণের কোনো কিস্তি দিতে হবে না। বাকি ২৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করলেই হবে।