ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৬:২৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বাংলাদেশি জান্নাতুল এখন মার্কিন এটর্নি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে এটর্নি এ্যাট ল’হিসেবে তালিকাভুক্ত হয়েছেন জান্নাতুল মাওয়া রুমা। ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জনকারি রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। রুমা ছাড়া মাত্র ৯ জন এই যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশী-আমেরিকানদের মধ্য থেকে।

রুমা ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (এডভোকেটশিপ) পাস করেন। তিনি চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য ছিলেন। পড়াশুনা করেছেন সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।

রুমা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও মরহুম হাজী মনজুর আলম সওদাগরের ৬ষ্ঠ সন্তান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। জান্নাতুল মাওয়া রুমার স্বামী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একমাত্র কন্যা, স্বামী এবং শাশুড়ির সাথে নিউইয়র্কে বসবাস করেন তিনি।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়