বাংলাদেশে করোনার খারাপ সময় সামনে: ল্যানসেট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে করোনা পরিস্থিতি আগামীতে আরো খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার মেডিকেল জার্নাল- ‘ল্যানসেট।’ তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর চূড়ান্ত খারাপ সময় এখনো আসেনি। দেশের কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই প্রতিবেদনের সাথে একমত পোষণ করে বলেন, করোনা সংক্রমণ রোধে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হতে হবে।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশে বর্তমান চিত্রটি কেমন? তা তুলে ধরেই নিবন্ধটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী ‘দ্য ল্যানসেট’। যাতে বলা হয়েছে বাংলাদেশে করোনার খারাপ চূড়ান্ত সময় এখনো আসেনি।
প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, একদিকে বর্ষা, অন্যদিকে ডেঙ্গু; এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়তে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার দ্য ল্যানসেটকে বলেন, করোনা অতিমারি দেশের ‘স্বাস্থ্যসেবা খাতের অনৈতিক চিত্র’ উন্মোচিত করেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুহাম্মদ আব্দুস সবুর টেস্টের জন্য ফি নির্ধারণ করার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এর ফলে গরীবদের জন্য টেস্ট করানো এখন কষ্টকর।
এদিকে, ভাইরোলজি বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের গ্রামাঞ্চলে করোনার প্রকোপ নেই। কিন্তু সামনের দিনগুলোতে গ্রামেও ছড়াবে বলে আশংকা তার। প্রতিবেদনে বলা হয়েছে, ফি নির্ধারণের পর করোনার নমুনা পরীক্ষার হার কমে গেছে।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











