‘বাংলাদেশের অর্থনীতিতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ভূমিকা রাখতে পারে’
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার
শেখ হাসিনা (পুরোনো ছবি)
ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন এবং সেখানে উৎপাদিত পণ্য ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের বিশাল বাজারে রপ্তানি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে অবস্থিত বাংলাদেশ বৈশ্বিক ও ভারতীয় ব্যবসায়ীদের আকর্ষণের যোগ্যতা রাখে জানিয়ে তিনি বলেন, ‘আমরা একসাথে ব্যবসা ও বিনিয়োগ করতে চাই। দুদেশের উন্নত যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে ভারতের বড় বড় বিনিয়োগকারীরা আমাদের দেশে শিল্প-কারখানা স্থাপন করতে পারে এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্য এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের এশিয়ার দেশসমূহে উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারে।’
আজ শুক্রবার ভারতের রাজধানীতে হোটেল আইটিসি মৌরিয়ায় আয়োজিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই উপ-অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ‘অপার সম্ভাবনা’ রয়েছে বাংলাদেশের। পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে অবস্থিত বাংলাদেশ প্রায় ৪ বিলিয়ন মানুষের সমন্বিত বাজারের সংযোগকারী ভূখণ্ড হতে পারে।
বিশ্বের অধিকাংশ ক্রমবর্ধমান অর্থনীতির দেশ তাদের প্রতিবেশী দেশ থেকে তাদের প্রাথমিক ব্যবসা ও বিনিয়োগের প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একইভাবে ভারতীয় ব্যবসায়ী নেতারা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখতে পারে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা একসাথে’ সোনার বাংলা বা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেমনটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।
তিনি বলেন, ২০০৯ সালে তার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের বৈশ্বিক বিদেশি সরাসরি বিনিয়োগের (এফডিআই) ক্রমশ প্রবৃদ্ধি এদেশে বৈদেশিক বিনিয়োগের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে।
‘বর্তমানে বৈদেশিক বিনিয়োগের আইনি সুরক্ষা, উদার আর্থিক প্রণোদনা, যন্ত্রপাতি আমদানিতে ছাড়, অবাধে প্রস্থান নীতি এবং পুরো লাভ ও মূলধন ফিরিয়ে নেয়ার বিচারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা দিচ্ছে,’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। ১২টি অঞ্চলে ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। তিন দেশের বিনিয়োগকারীদের জন্য চারটি অঞ্চল সংরক্ষিত আছে।
সেই সাথে প্রযুক্তি ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের জন্য বেশ কয়েকটি হাইটেক পার্ক প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মোংলা, ভেড়ামারা ও মিরসরাইয়ে তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেয়ার প্রস্তাব দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এই তিনটি অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের যথেষ্ট বিনিয়োগ আমাদের রপ্তানি ভিত্তিকে আরও প্রশস্ত করতে সহায়তা করবে।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











