বাংলাদেশের নারী ফুটবলাররা নেপালে নিরাপদে আছে
আপডেট: ০৫:২৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিরাপদে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্যরা। ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ১৯০০'র মতো ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৫ হাজারের মতো মানুষ। তাই স্বাভাবিকভাবেই সেখানে অবস্থানরত বাংলাদেশি নারী ফুটবলাররা কেমন আছেন তা নিয়ে একটা উদ্বেগ কাজ করছিল দেশবাসীর মনে। তবে জানা গেছে, তারা সেখানে নিরাপদেই আছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তার কারণে ফুটবলাররা হোটেল ছেড়ে মাঠে নেমেছিল। পরে তারা ফের হোটেলের ভেতরে চলে যায়। তারা ভালো আছে এবং নিরাপদেই আছে।
শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন স্থানে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প। এ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশ। তবে এ ভূমিকম্পে নেপালেই বেশি হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। ২৫ এপ্রিল অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসরে 'সাউথ অ্যান্ড সেন্ট্রাল জোন'-এ রয়েছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই কাঠমান্ডুই এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, ফাইনাল ম্যাচটি যে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তারও অনেক ক্ষতি হয়েছে। তবে বাতিল হওয়া ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনো জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২৬.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










