বাংলাদেশের সাফল্য নিয়ে মোমেনের বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশের বিগত ৫০ বছরের সাফল্যের গল্প এবং ভবিষ্যতের সামাজিক অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের রচিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
ঝুমঝুমি প্রকাশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের পঞ্চাশ: সাফল্য ও সম্ভাবনা’ শিরোনামের বইটিতে ২৩টি লেখা রয়েছে, এর মধ্যে ১৮টি বাংলায় ও ৫টি ইংরেজিতে লেখা নিবন্ধ রয়েছে।
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং এবি ব্যাংক লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক তারেক আফজাল।
পররাষ্ট্রমন্ত্রী বইটি উৎসর্গ করেন তার বড় ভাই ও সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিতকে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে লেখালেখির প্রতি সকলকে উৎসাহিত করে বলেন, এই পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু শুধুমাত্র এটিই (লেখালেখি) থাকবে।
‘বর্তমান সরকার কী করছে তা জনগণের জানা উচিত’-উল্লেখ করে ড. মোমেন আরও বলেন, এই বইটিতে তিনি নিবন্ধগুলি সংকলন করেছেন এবং এগুলি বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছিল। দেশবাসী যাতে তাদের মাতৃভূমির বিগত ৫০ বছরে সাফল্যের জন্য গর্বিত হয় এজন্য বইটি প্রকাশ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের কূটনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা ও পছন্দ; কোভিড-১৯ এর পর বিশ্বব্যাপী স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি, শেখ হাসিনার উন্নয়নের অনন্য নজির এবং একটি অদম্য জাতির মহাকাব্য- এই বইটির কয়েকটি অধ্যায়ে রয়েছে।
তাজুল বলেন, অনেক দেশ মডেল হিসেবে বাংলাদেশের অবিশ্বাস্য প্রবৃদ্ধি অনুসরণ করছে। এই বইটি মানুষকে তা জানতে উৎসাহিত করবে।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ




