ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৭:৪৫:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২১ সালের এসএসসি পরীক্ষা আজ (শুক্রবার) শুরু হচ্ছে।

এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

বাউবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে একযোগে জেলা-উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন।

প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।