‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গনভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি প্রকাশিত ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।
মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, সমিতির সাবেক সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম ও সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।
স্মারক গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রামীণ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু কথা’ শীর্ষক লেখা প্রদান করে সমিতিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।
স্মারক গ্রন্থটিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর লিখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, মরহুম এইচ টি ইমাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মরহুম শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আতিউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, মোহাম্মদ জমির, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, এম এ সাত্তার মন্ডল, সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মরহুম হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরীসহ আরো অনেক প্রথিতযশা লেখক ও কবি।
স্মারক গ্রন্থটিতে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বইটি মুদ্রিত হয়েছে ১২০ গ্রাম আর্ট পেপারে। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




