বাজপেয়ী বাংলাদেশের প্রকৃত বন্ধু : শেখ হাসিনা
আপডেট: ১১:৫০ এএম, ৭ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভূমিকা স্মরণ করে বলেছেন, ভারতের রাজনৈতিক মহলকে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী আজ বঙ্গভবনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন।
বাজপেয়ীর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশের স্বাধীনতায় অনন্য অবদানের জন্য ভারতের শীর্ষস্থানীয় নেতা অটলবিহারী বাজপেয়ীকে এই সম্মাননা দেয়া হয়।
অটরবিহারী বাজপেয়ী বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁকে মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদানের মাধ্যমে আমি সম্মানিত বোধ করছি।
বাজপেয়ীর উত্তরসূরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এ সম্মাননা হস্তান্তরে শেখ হাসিনা তাঁর আনন্দ ও সন্তোষের কথা প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দখলদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের মানুষ ভারতকে পাশে পেয়েছিল। ওই সময় ভারত বাংলাদেশী শরণার্থীদের আশ্রয় দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন,রাজনীতিবিদ হিসেবে শ্রী বাজপেয়ীর অকুণ্ঠ সমর্থন ভারতীয় রাজনীতিকদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুষ্ঠানে ভাষণ দেন। এতে বাংলাদেশের স্বাধীনতায় অটরবিহারী বাজপেয়ীর ভূমিকার উল্লেখ করে সম্মাননা পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসেইন ভূইঞা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রী বাজপেয়ীর কাছ থেকে সব সময় সহমর্মিতা ও সহযোগিতা পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি এ স্বাক্ষর রেখেছেন।
তিনি বলেন, শ্রী বাজপেয়ী আমাদের মাঝে উপস্থিত হয়ে এই সম্মাননা গ্রহণ করতে পারলে আমরা আরো খুশি হতাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
‘আমি কখনো সাফল্য বা ব্যর্থতায় উদ্বিগ্ন নই। দায়িত্ব পালনের পথে সাফল্য ও ব্যর্থতা উভয়কে গ্রহণ করতে প্রস্তুত আমি। কেননা দুটিই সত্য’- বিশিষ্ট কবি অটলবিহারী বাজপেয়ীর এই বক্তব্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বাজপেয়ীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
০৭.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











