বাজারদর সহনীয় হলেও ক্রেতার দেখা নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় হলেও বাজারে আজ তেমন একটা ক্রেতা নেই। অনেকটাই অলস সময় পার করছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেল।
রাজধানীর বাজারগুলোতে কমেছে মুরগি ও ডিমের দাম। আগের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে অধিকাংশ সবজি।
বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, সাদা বয়লার মুরগি ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি । আর ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা ডজন।
সবজি বাজার ঘুরে দেখা যায়, বাজার ও মানভেদে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজি, পাকা টমেটো ১০০-১১০ টাকা কেজি, গাজর ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে ছোট আকারের প্রতিপিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। পাতাকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা পিস। মান ও বাজারভেদে বেগুন বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি।
বাজার ভেদে উস্তার কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি।চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পেপে আগের মতো ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৪০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম কমে নেমেছে ২৫-৩০ টাকায়। ঢেড়স বাজার ভেদে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। লাউ প্রতি পিস ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।
খুচরা দোকানে মূলত চীনা ও ভারতীয় আদা বিক্রি হয়। চীনা আদা ১২০-১৩০ ও ভারতীয় আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মানভেদে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে, ৮০-৯০ টাকায়,দেশি মসুর ডাল ১১০ -১২০ টাকা, মুগডাল ৬৫-৯৫ আর বুটের ডাল বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকা দরে। বেড়েছে এলাচের দাম। তবে বাড়াকমা নেই লবঙ্গ, জিরা, দারুচিনি`সহ অন্যান্য মসলার দরে।
বাজারগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। অনেকটাই ক্রেতাশূন্য চালের বাজার। বিক্রি না থাকায় উঠানামা নেই মিনিকেট, নাজিরশাইল, আটাশ সহ সবধরনের চালের দরদামে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










