বাজারে আসা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে সুমিষ্ট আম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে সুমিষ্ট আম গোপালভোগ ও ক্ষিরসাপাত বাজারে আসা শুরু হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত কম। এর কারণ হচ্ছে এখনও আমে পরিপক্কতা আসেনি। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়াজনিত কারণে দেরিতে আম পাকতে শুরু করেছে।
তবে তারা বলছেন, করোনার কারণে বাজারে ক্রেতারা কম আসছেন। শনিবার সকালে আমবাজার ঘুরে দেখা যায়, গুটিকয়েক ব্যবসায়ী গোপাল ভোগ ও ক্ষিরসাপাত আম বাজারে নামিয়েছেন। বিক্রেতারা আম বিক্রির জন্য অস্থায়ীভাবে টিন সেড ঘর নির্মাণ করে আমের ঝুড়ি থরে থরে সাজিয়ে রেখেছেন।
মিলন আলী নামে এক আম ব্যবসায়ী বলেন, এ জেলার সুমিষ্ট আমের চাহিদা থাকলেও ক্রেতা যৎসামান্য, করোনার কারণে আম তেমন নামেনি। তবে এ বছর ঘূর্ণিঝড় আম্ফানের কারণে গোপালভোগ আম ঝরে গেছে। ঢাকার কিছু পুরাতন পাইকার মোবাইল ফোনের মাধ্যমে আমের চাহিদা পাঠানোর পর আম ঢাকায় প্রেরণ করা হচ্ছে।
আরেক আম ব্যবসায়ী আব্দুৃর রাকিব বলেন, আম পরিপক্ক হওয়ার পরেই বাজারে নিয়ে আসা হয়েছে। বাজারে কিছু গোপালভোগ আম এসেছে, দাম মোটামুটি ভাল পাওয়া যাচ্ছে। গতবছর আমের দাম কম ছিলো, এবার প্রথমেই ২৮০০ থেকে ৩০০০ টাকা মণ। এদিকে খিরসাপাত আম ২৪০০ থেকে ২৬০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। তবে আম বেশি নামলে দাম কিছুটা কমতে পারে বলে জানালেন তিনি।
তিনি আরও বলেন, ক্রেতারা বাজারে না আসলেও মোবাইলফোনের মাধ্যমে তারা চাহিদা দিচ্ছেন এবং ঠিকানা অনুযায়ী তা পৌঁছে দেয়া হচ্ছে। উল্লেখ্য, এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৩ হাজার ৩৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে এবং আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


