বাজারে পণ্যের দাম উঠানামা করছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০৯ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
আজ বৃহস্পতিবার, রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উঠানামা করছে। একটির দাম বাড়ছে, অন্যটির দাম কমছে। দামের কোন খেই নেই। আবার রাজধানীর এক এক জায়গায় দামভেদে ৫ থেকে ৮ টাকার তারতম্য খেয়াল করা গেল। ঢাকার বাইরে অবশ্য দাম কম। প্রতি রোজা এলেই পুরো বাংলাদেশের এটি স্বাভাবিক চিত্র হয়ে দাড়ায়।
রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা যায়, সবজির দাম আগের মতই। সবজি বাজার, মাংসের বাজার, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ-রসুনের বাজারে বরবরের মতই সরবরাহের শেষ নেই। রাজধানীর শ্যামবাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার,মালিবাগ বাজার, কলাবাগান বাজার বিভিন্ন সব্জীর বাজার ঘুরে দেখা যায় তাজা ও কচি দেশি শসা ১০০ থেকে ১১০ টাকা, সাধারণ দেশি শসা ৬৫ থেকে ৭০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০-৯০ টাকা ,মাঝারি আকারের এক হালি লেবু ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সব্জির আগের দরই রয়েছে।
চালের দামে বড় কোন পরিবর্তন আসেনি। নাজিরশাইল চাল ৬৪ থেকে ৬৭, মিনিকেট (মানভেদে) ৫৮ থেকে ৬২, পাইজাম ৫০, বিআর-২৮ ৫০ থেকে ৫২, স্বর্ণা ও পারিজ ৪২, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৪, আমদানি পেঁয়াজ ৩৮ থেকে ৪২, রসুনের দাম ১০০ থেকে ১১০, চীনা আদার দাম ১২০ টাকা,দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এগুলোর দাম আর বাড়েনি।
এছাড়া আগের মতই ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা, খেজুর কেজি প্রতি ২২০ থেকে ৫০০ টাকা। বড় আকারের মুড়ি ৭৫ টাকা,স্বর্ণা ছোট মুড়ি ৭০ টাকা, বরিশালের হাতে ভাজা মোটা মুড়ি বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে আজ প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়।
ফার্মের কক মুরগি ও মাছের দর আগের মতই। খুচরা বিক্রেতারা গরুর মাংস বিক্রি করছেন ৫০০ থেকে ৫১০ টাকা দরে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০ থেকে ১৬৫ টাকায় উঠেছে। আজকের বাজারে লোক সমাগম তেমন একটা চোখে পড়েনি। যেহেতু কাল বন্ধের দিন শুক্রবার, বাজার কাল জমে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






