বাজারে বাড়ছে সব পণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:২৭ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, আদা, ডিম, মসলাসহ সবকিছুর দাম বাড়তির দিকে। তবে সবজির দাম কমতির দিকে।
আজ বৃৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার,রামপুরা বাজার, মহাখালীসহ কয়েকটি বাজার ঘুরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এ তথ্য পাওয়া গেছে।
গত সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৪০ টাকায়। তবে রসুনের দাম বাড়েনি। আজ খুচরা বাজারে প্রতি কেজি দেশি রসুন ৫০ থেকে ৭০ টাকা ও আমদানিকৃত রসুন ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। রাজধানীর বাজারগুলোতে পটল, চিচিঙ্গা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, কাকরোল, ঢেঁরস ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করল্লা ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা, শশা ৪০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা লিখন বলেন, বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্রদের অবরোধে পরিবহন সমস্যায় সবজির দাম বেড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির সববরাহ বেড়েছে। ফলে দাম পড়তির দিকে।
তবে এখনও বাড়তি দরেই বিক্রি হচ্ছে ডিম। ডিমের দাম কমার কোন লক্ষণ নেই। বর্তমানে প্রতি হালি ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
তবে স্থিতিশীল রয়েছে মাছের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি রুই, কাতলা ২৮০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৮০ টাকা, চাষের কৈ ১৬০ থেকে ২২০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৫’শ থেকে ৬’শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৫৫০ টাকায়।
শান্তিনগর বাজারের মাছ বিক্রেতা সোহাগ বলেন, জেলেদের জালে এবার প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে। এ বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।
চাল, তেল, মাংসের বাজার স্থিতিশীল।
কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মসলার দাম। কেজি প্রতি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অনান্য মসলার দামও বাড়তি।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










