বাজেট ঘোষণায় আওয়ামী লীগের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে ইতোমধ্যে ৪৭টি বাজেট পেশ হয়েছে। আজ জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ৪৮ তম বাজেট। এ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২১তম বাজেট হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এটা হবে ১৭’তম বাজেট।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিশ্ব মানচিত্রে স্থান পায় বাংলাদেশ নামের একটি রাষ্ট্র। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ।
১৯৭২-৭৩ অর্থবছরে গণপরিষদে উপস্থাপন করা হয় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট। ১৯৭২ সালে ৩০ জুন ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে রাষ্ট্রক্ষমতার বাহিরে ছিল একাত্তরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালে দ্বিতীয় দফা ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। পরে ১৯৯৭ সালের ২৮ জুলাই তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ঘোষণা করেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। ১৯৯৬-৯৭ অর্থবছরের ২৪ হাজার ৬০৩ কোটি টাকার সে বাজেট তৎকালীন সরকারের শেষ বছরে গিয়ে দাঁড়ায় ৪২ হাজার ৩০৬ কোটি টাকা।
এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসলে ১ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা পরবর্তী কয়েক অর্থবছরে ধারাবাহিকভাবে বেড়ে বেশ বড় আকার নেয়। নবম জাতীয় সংসদের শেষ বাজেটেই রেকর্ড ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী মুহিত।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতায় এসে তৃতীয়বারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব আড়াই লাখ কোটি টাকার ওপরে। ২০১৭-১৮ অর্থবছর বাজেটের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকায়। আর গত মেয়াদের শেষ অর্থবছর ২০১৮-১৯ এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম বাজেট পেশ করে। যার আকার ধরা হয় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ২১তম বাজেট প্রস্তাব পেশ হতে যাচ্ছে আজ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আগামী অর্থবছরের জন্য নতুন সরকারের প্রথম বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। বিকালে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের এটিই হবে প্রথম বাজেট ঘোষণা।
-জেডসি
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব


