ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৪০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বাজেটে নারীদের জন্য বরাদ্দ বাড়াতে হবে: সেমিনারে বক্তারা

আপডেট: ১০:১৪ এএম, ২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার

220150331154723স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : একটি দেশের অর্থনীতি তখন ঊর্ধ্বগতিসম্পন্ন হয় যখন নারীর অবদান থাকে। এক্ষেত্রে শুধু নারীর অংশগ্রহণই নয়;তাদের গুণগত অংশগ্রহণও জরুরি। তাই বাজেটে নারীদের বরাদ্দ বাড়াতে হবে। উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নারীর ক্ষমতায়ন রাজনৈতিকভাবে হওয়া জরুরী। বৃহস্পতিবার বিকালে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘২০১৫ পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় বাজেট : জেন্ডার প্রেক্ষিত’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল বলেন, বাজার অর্থনীতি নারীকে অনেক শক্তি দিয়েছে এবং ক্ষমতায়িত করেছে। তিনি বলেন, বাজেটের যথার্থ মনিটরিং হয় কি না তা দেখতে হবে। সরকারকে নীতি ঠিক করতে হবে, জনগণই তার ভাগ্য পরিবর্তন করবে। নারীর ক্ষমতায়ন রাজনৈতিকভাবে হতে হবে। একটি দেশের অর্থনীতি যখন ঊর্ধ্বগতিসম্পন্ন হয় তখন নারীর অবদান থাকে; কিন্তু এই উন্নয়নের পর্যায়ে নারী সমাজের কল্যাণের প্রতি দৃষ্টি দেয়া প্রয়োজন। এক্ষেত্রে শুধু নারীর অংশগ্রহণই নয়; তাদের গুণগত অংশগ্রহণও জরুরি। প্যানেল আলোচক হিসেবে বিআইডিএস-এর রিসার্চ ফেলো ড. আবুল বাশার এবং দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক মুনিমা সুলতানা উপস্থিত ছিলেন। তারা বলেন,উন্নয়নে দর্শন থাকে ও কৌশল থাকে এবং নারীর অর্থনৈতিক অবদান যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই বাজার কেন্দ্রিক নয়,কাজেই এর বাজারমূল্যও নেই। এই কারণে এখানে বিনিয়োগ করতে হবে রাষ্ট্রকে। বাজার অর্থনীতিতে নারীর যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে এবং নারীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বক্তারা আরো বলেন,বিশ্বব্যাংকের একটি গবেষণায় এটা বলা হয়েছে, ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিতে যে বাংলাদেশ আটকে আছে তা বাড়াতে হলে চাকরি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। প্রত্যেক নারী একজন উদ্যোক্তা,কাজেই উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুযোগ করে দিতে হবে। সভায় অতিথি আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব মো. আজিজুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী। সভাপতিত্ব করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার। ২৪.০৪.২০১৫