ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৩১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বাড্ডায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারীর ‍মৃত্যু

আপডেট: ০৫:৪৪ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

badda_34731_52789স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর ‍বাড্ডা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রওশন আরা বেগম (৪০) ‍নামে এক নারী মারা গেছেন। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস উইমেননিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন। রওশন কুমিল্লা জেলার হোমনা বিজয়নগর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। তিনি পূর্ব বাড্ডা বৈঠাখালী এলাকায় বসবাস করতেন। তার ছেলে ডালিম জানান, বিকেলে বাসার সামনে দড়ি থেকে কাপড় তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন রওশন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। ১৩.০৬.২০১৫