বাথরুম থেকে ভারতীয় ফ্যাশন ডিজাইনারের মৃতদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
একের পর এক ভারতীয় মডেলদের মৃত্যুর পর এবার হায়দ্রাবাদে মিলল এক নারী ফ্যাশন ডিজাইনারের মরদেহ। ৩৫ বছর বয়সী ওই ফ্যাশন ডিজাইনারের নাম প্রত্যুষা গারিমেল্লা।
হায়দ্রাবাদের বানজারা হিলসের একটি আবাসন ভবন থেকে শনিবার দুপুরে প্রত্যুষার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে।
মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মোনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। তাই কার্বন মোনো-অক্সাইড খেয়েই প্রত্যুষা আত্মহত্যা করেছে বলে অনুমান করছে পুলিশ।
ভারতীয় ইন্ড্রাস্ট্রির বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা। সর্বপ্রথম ২০১৩ সাল থেকে তার কাজের জনপ্রিয়তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তে শুরু করে। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই তার ডিজাইন করা পোশাকে পর্দায় দেখা গেছে। এর মধ্যে কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহী চাওলা, রাবিনা টেন্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নিয়মিত দেখা যেত প্রত্যুষার ডিজাইন করা পোশাকে।
এদিকে শিল্পীর এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বানজারা হিলসের ওই ফ্ল্যাটে প্রত্যুষার দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেলে নিরাপত্তারক্ষীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে দরজা ভেঙে বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রত্যুষার বাড়িতে মৃত্যু সংবাদ পাঠায়। প্রত্যুষার বন্ধুদের থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে হায়দ্রাবাদের একটি হাসপাতালে প্রত্যুষার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্র: আনন্দবাজার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








