বাদামের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০০ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
এখন আর উত্থাল-পাতাল ঢেউ উঠে না মধুমতি নদীতে। মধুমতি নদীটি এখন ফসলের মাঠে পরিণত হয়েছে। বিস্তৃত মধুমতি নদীর বুকে চাষাবাদ হচ্ছে চিনা বাদামের।
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পূর্বপাশ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা নদী মধুমতি। বর্ষা মৌসুম শেষ হলে মধুমতির বুকে জাগে বিশাল চর। সেই চরে স্থানীয় চাষিদের বাদাম উৎপাদনের আশা ভরসা দিনদিন বেড়েই চলেছে।
মধুমতি নদীটি দু’পাড়ের মানুষের কাছে এখন আর আতঙ্ক নয়; বরং আর্শীবাদ। কৃষকরা এখন নদীর বুকে বাদামসহ বেশকিছু ফসলের আবাদ শুরু করেছেন। তার মধ্যে চিনা বাদাম ও তিল উল্লেখযোগ্য।
সরেজমিনে দেখা গেছে, বাবুখালী ইউনিয়নের রায়পুর, চরসেলামতপুর, হরিনাডাঙ্গা পার্শ্ববর্তী পাল্লা, চরপাল্লা ঝামা, রায়পাশা, চরঝামা, জাঙ্গালিয়াসহ অন্যান্য চরে এ বছর বাদামের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বাদামের পরিমাণ বেশি হওয়ায় নদী পাড়ের কৃষকদের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোহাম্মদপুরের বিভিন্ন চরঞ্চলে ৫০ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৪০ হেক্টর জমিতে ৮৫ টন। এ বছর কম জমিতে বাদাম চাষ হলেও আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাবুখালীর রায়পুর গ্রামের বাদাম চাষি সুশীল কুমার বিশ্বাস জানান, বাদাম লাগাতে খরচ কম হলেও ঘরে তুলতে খরচ বেশি পড়ে যায়। বাদাম লাগানোর ৯০ দিনের মধ্যে এই ফসল তোলা শুরু হয়। আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘায় ১২ থেকে ১৬ মণ বাদাম উৎপাদন করা যায়। বাদাম চাষে লাভের পরিমাণ বেশি হওয়ায় দিনদিন কৃষকের আগ্রহ বাড়ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন জানান, চলতি মৌসুমে ৫০ হেক্টর জমিতে চিনা বাদামের বাম্পার ফলন হওয়ায় অর্থনৈতিকভাবে এ পরিবারগুলো সুফল পাবে। আবহওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ টন। কম খরচে লাভের পরিমাণ বেশি হওয়ায় বাদাম চাষে আত্মনির্ভরশীল উঠেছে উপজেলার চরঞ্চলের কৃষকরা।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



