ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:১৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বান্দরবানে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

আপডেট: ০৬:৩০ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

1435290306স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বান্দরবান : বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধসে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবাসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে বনরূপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. আলিফ (১১) ও তার ছোট বোন ফারজানা মীম (৮)।
বান্দরবান সদর থানার ওসি আমির হোসেন জানান, তাদের বাবা আব্দুর রাজ্জাক এবং শাহ আলম নামে আরেকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ছয়দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ে ধস হলে রাজ্জাকের বসতবাড়ির উপর এসে পড়ে। ভোর ৩টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশু মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।
২৬.০৬.২০১৫