বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার, মা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বান্দরবান জেলা সদরের সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ একই পরিবারের তিন সদস্যর মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন- বাজেরুং ত্রিপুরা (১২) এবং অপরজন প্রদীপ ত্রিপুরা (৭)। তারা সম্পর্কে ভাই ও বোন। তবে এখনো নিখোঁজ আছেন মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪)। আহত হন কৃষ্ণাতির ছোট বোন রাংকাতি ত্রিপুরা।
আজ বৃহস্পতিবার সকালে পাহাড়ি ঝিড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা, তবে নিখোঁজ মায়ের লাশ উদ্ধারে কাজ করছেন স্থানীয়, পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা।
সদর ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ ত্রিপুরা জানিয়েছেন, গতকাল বিকেল থেকে ভারী বর্ষণ হচ্ছিল। জুমের কাজ শেষে বিকেলে মা, মেয়ে ও ছেলে ঝিড়ির পাশে থাকা পানির ট্যাংক থেকে গোসল করছিলেন। গোসল শেষে ঝিড়িতে প্রবল স্রোত থাকায় পার হয়ে বাড়িতে যেতে পারছিলেন না। পানির স্রোত থেকে রক্ষা পেতে তারা ঘাটের পানির ট্যাংকের পাশে দাঁড়ান। এ সময় হঠাৎ ট্যাংকের ওপর পাহাড় ধসে তিনজনই নিখোঁজ হন। রাংকাতি ত্রিপুরা ট্যাংক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়াটি বান্দরবান-চিম্বুক সড়কে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
রাতেই রেডক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে ঝিড়ির আশেপাশে খোঁজ শুরু করেন। তবে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝিড়ির কাছ থেকে শিশু বাজেরুং ত্রিপুরার লাশ খুঁজে পান এবং আরেক শিশু প্রদীপ ত্রিপুরার লাশ খুঁজে পান সাঙ্গুনদীর মোহনায় জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) সোহাগ রানা জানিয়েছেন, ভাই-বোনের লাশ পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত আছে। এটা একটা দুর্ঘটনা। পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বেলা ১২ টা নাগাদ উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাতে গিয়ে বান্দরবান ফায়ার স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানিয়েছেন, মা এখনও নিখোঁজ আছে। দুর্গমতার কারনে উদ্ধার তৎপরতা এখনো ব্যহত হচ্ছে। নিখোঁজ মাকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করতে পারব না ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



