ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বান্ধবী সোফিয়াসহ করোনায় আক্রান্ত আগুয়েরো

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সার্জিও আগুয়েরো। ভক্তদের কাছে বিষয়টি নিজেই জানালেন ম্যানচেস্টার সিটির তারকা।

বৃহস্পতিবার টুইট পোস্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, ‘কয়েকজনের সঙ্গে মেশার পর আইসোলেশনে ছিলাম। করোনা পরীক্ষা করার পর পজেটিভ এসেছে। কিছু উপসর্গ ছিল। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সবাই সাবধানে থাকবেন।’

এদিকে আগুয়েরোর স্বদেশী বান্ধবী সোফিয়া কালজেট্টিও করোয়া আক্রান্ত হয়েছেন। ২৪ বছর বয়সী এই মডেল নিজ ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমনিতেই চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে ম্যানসিটির হয়ে মাঠে নামতে পেরেছেন অ্যাগুয়েরো। হ্যামস্ট্রিং ইনজুরির পর হাঁটুর সমস্যায়ও পড়তে হয়েছে তাকে।

চলতি মাসে বির্মিংহামের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে ফেরার কথা ছিল অ্যাগুয়েরোর। তার আগেই করোনা হানা এনেছে ৩২ বছর বয়সী এই তারকার দেহে।

আগামী ৭ ফেব্রুয়ারি লিভারপুলের বিপক্ষে লড়বে সিটিজেনরা। তার আগে দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে অবশ্যই চাইবেন কোচ পেপ গার্দিওলা।

-জেডসি