ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:৫৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বাপ্পি লাহিড়ীকে দুটি গান লিখে দিয়েছিলেন মমতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ীকে দুটি গান লিখে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে  সোমবার ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ তথ্য জানান। 

মমতা বলেন, বাপ্পি লাহিড়ী ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তার গানগুলি আজকের ছেলেমেয়েদের মাঝেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু’টো গান লিখে দিও। আমি গাইব। গানও লিখে দিয়েছিলাম। কোনও কারণে গেয়ে ওর গেয়ে ওঠা হয়নি।’

 মমতা বলেন, ‘আজ মাতৃভাষা দিবসে সব ভাষাভাষির মানুষকে অভিনন্দন জানাই। আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়। সব ভাষাকে ভালোবাসব। কিন্তু যে ভাষায় মা বলতে শিখেছি তাকে একটু বেশি ভালোবাসতে হবে। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। আজকাল বাবা মায়েরাই বাংলা শেখাতে চান না।’