বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
অপেক্ষা ছিল তাঁর একমাত্র পুত্র বাপ্পা লাহিড়ীর আমেরিকা থেকে ফেরার। গতকাল রাতেই তিনি সপরিবারে এসে পৌঁছান মুম্বাইয়ে। তারপর আজ সকালে তাঁর কম্পোজ করা সুর- চলতে চলতে ইয়াদ রাখনা... এর মূর্ছনার মধ্যে বাপ্পি লাহিড়ী পঞ্চভুতে বিলীন হলেন। থেকে গেল তাঁর স্মৃতি। ভিলে পারলে মহাশ্মশানে মুখাগ্নি করলেন বাপ্পা। বোন রেমা, তাঁর স্বামী, দৌহিত্র উপস্থিত ছিল শেষকৃত্যের এই অনুষ্ঠানে। সাজতে ভালোবাসতেন বাপ্পি। স্ত্রী চিত্রানি শেষবারের মত সাজিয়ে দেন বাপ্পিকে।
পরনে ছিল তাঁর প্রিয় কালো পোশাক।
কালো রং পরতে খুব পছন্দ করতেন বাপ্পি। তাঁর নশ্বর দেহ পঞ্চভুতে বিলীন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাসের একটি পৃষ্ঠা বন্ধ হল। বলিউড এর যে ফিউশন আজ গোটা ভারত মাতাচ্ছে তার স্রষ্টা ছিলেন বাপ্পি। একটা সময়ে তাঁকে কপি লাহিড়ী বলে ডাকা হত। বিশ্বের বিভিন্ন গানের সুর নিয়ে তিনি ডালি সাজাতেন। বলতেন, সংগীত হল সমুদ্র। দু একটা নুড়ি পাথর কুড়িয়ে নিলে আপত্তি কোথায়।
একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে বাপ্পি লাহিড়ী চলে গেলেন। ইচ্ছা ছিল বিশ্বের ১০০টি দেশের সংগীত শিল্পী আর ১০০ যন্ত্রশিল্পী নিয়ে একটা কনসার্ট করবেন। সেই ইচ্ছা আর পূর্ণ হল না। ভিলে পারলের মহাশ্মশানে উপস্থিত বাপ্পি অনুরাগীরা আওয়াজ তোলেন- জুম্মা চুম্মা দে দে। আওয়াজ উঠলো কিন্তু শুনতে পেলেন না চির ঘুমের দেশে পাড়ি দেয়া বাপ্পি লাহিড়ী।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








